Logo

আদ্-দ্বীন হাসপাতালে নিহত নবজাতকের পরিবার পাবে ৮০ লাখ টাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ জুন, ২০২৬, ১৬:০২
আদ্-দ্বীন হাসপাতালে নিহত নবজাতকের পরিবার পাবে ৮০ লাখ টাকা
ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিটি পরিবারের জন্য ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারগুলোর যৌথ আলোচনার মাধ্যমে এই ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

রবিবার (৭ জুন) বিষয়টি নিশ্চিত করেন মধ্যস্থতাকারী আইনজীবী শিশির মনির। তিনি জানান, উভয় পক্ষের আলোচনার ভিত্তিতেই এ ক্ষতিপূরণ চূড়ান্ত করা হয়েছে।

এর আগে শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিহত নবজাতকদের পরিবারের জন্য আজীবন বিনামূল্যে চিকিৎসা, শিক্ষাসহায়তা এবং কর্মসংস্থানের সুযোগসহ দীর্ঘমেয়াদি সহায়তা দেওয়া হবে।

বিজ্ঞাপন

ঘোষিত সুবিধার মধ্যে রয়েছে— পরিবারের সদস্যরা (বাবা, মা, ভাই-বোন ও সন্তানরা) আদ্-দ্বীন হাসপাতাল ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলো থেকে আজীবন চিকিৎসা সুবিধা পাবেন, তবে ওষুধের খরচ এর বাইরে থাকবে।

শিক্ষাসুবিধার আওতায় যোগ্যতা অনুযায়ী আদ্-দ্বীন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা বেতনে পড়ার সুযোগ এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ বৃত্তি বা টিউশন ফি মওকুফের ব্যবস্থা থাকবে।

বিজ্ঞাপন

এছাড়া পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী আদ্-দ্বীন গ্রুপে চাকরির সুযোগ দেওয়ার কথাও জানানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD