Logo

নারী সদস্যদের উপস্থিতিতে সংসদ আজ আরও প্রাণবন্ত: স্পিকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ জুন, ২০২৬, ১৬:৩১
নারী সদস্যদের উপস্থিতিতে সংসদ আজ আরও প্রাণবন্ত: স্পিকার
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনেই সংসদ সদস্যদের উদ্দেশে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, নারী সদস্যদের উপস্থিতিতে সংসদ আজ আরও প্রাণবন্ত ও বর্ণিল হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

রবিবার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হওয়া বাজেট অধিবেশনের শুরুতে স্পিকার এ মন্তব্য করেন। তিনি নারী সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের অংশগ্রহণে সংসদ পূর্ণতা পেয়েছে।

পরে স্পিকার এবিএম আশরাফ উদ্দিন নিজানকে মোনাজাত পরিচালনার আহ্বান জানান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের এটি প্রথম বাজেট অধিবেশন। এ অধিবেশনেই আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD