জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা, আস্তাগফিরুল্লাহ

জাতীয় সংসদে সম্পূরক বাজেটের আলোচনায় অংশ নিয়ে একটি রাজনৈতিক দলকে পরোক্ষভাবে ইঙ্গিত করে সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার। ধর্মীয় মূল্যবোধ, রাজনৈতিক বক্তব্য এবং সামাজিক বাস্তবতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জান্নাতের টিকিট বিলিয়ে কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুলাহ।
বিজ্ঞাপন
রবিবার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে শামীম কায়সার বর্তমান সরকার ও সংসদ ব্যবস্থাকে জবাবদিহিতামূলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমরা একটা জবাবদিহিতামূলক সরকার, জবাবদিহিতামূলক সংসদ এবং জবাবদিহিতামূলক নিজের দলের ভেতরে যে পরিবেশটা এখন দেখতে পাচ্ছি, তারই ফলশ্রুতিতে একটি আত্মসমালোচনা না করলেই নয়।
বিজ্ঞাপন
স্পিকারকে উদ্দেশ করে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেখুন মাননীয় স্পিকার, নীল নদের পানি যে রকম নীল না, তেমনিভাবে দাড়ি-টুপি থাকলেই যে নারী স্বাধীনতা এবং হিজাব নিকাবের প্রতি সম্মান থাকবে, বিষয়টা আসলে এরকম না। এরকম বিষয়গুলো আসলে আমরা অবশ্যই এটা এড্রেস করতে চাই যে, আমাদের সবার ব্যক্তি স্বাধীনতার বিষয়ে আমাদের সম্মান এবং শ্রদ্ধার ব্যাপারে অত্যন্ত সোচ্চার হওয়া উচিত। এটা দুঃখের সঙ্গে বলছি।
রাজনীতিতে ‘ফ্যাক্ট’ ও ‘ন্যারেটিভ’-এর প্রসঙ্গ তুলে শামীম কায়সার বলেন, ফ্যাক্ট এবং ন্যারেটিভের ব্যাপারে কথা বলেছিলাম, অল্প সময় ছিল বুঝিয়ে বলতে পারিনি, আজকে দেখলাম প্রাসঙ্গিক বিষয়টা উঠে এলো। আপনার মাথার উপরে বিসমিল্লাহির রাহমানির রাহিম, দুয়ারে দুয়ারে সর্বশক্তিমান আল্লাহ। আমরা এমনও দেখেছি আমরা ইসলামের পতাকা হাতে নিয়ে দেখা গেছে হিকমা অবলম্বন করতে গিয়ে বৈশ্বিক পরিস্থিতিতে রাজনৈতিক অবস্থা বিবেচনায় অনেক সময় ইসলামের পতাকা হাতে নিয়েও শরিয়া আইনের ব্যাপারে প্রশ্ন আসলে অনেক সময় এড়িয়ে যেতে দেখেছি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, কিন্তু ফ্যাক্ট হলো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লিখে দিলেন সংবিধানে বিসমিল্লাহ, তার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান সাহেব আপনার মাথার উপর রেখেছেন বিসমিল্লাহ, দুয়ারে দুয়ারে লেখা সর্বশক্তিমান আল্লাহ, এটা হলো ফ্যাক্ট। এই বৈশ্বিক পরিস্থিতিতে এই অবস্থায়ও হিকমা অবলম্বন করার প্রয়োজন পড়ে নাই, এটাই ফ্যাক্ট।
তার বক্তব্যে তিনি অভিযোগ করেন, মাথার উপর বিসমিল্লাহ, দুয়ারে দুয়ারে সর্বশক্তিমান আল্লাহ, অথচ বাজারে মাঝে মাঝে ন্যারেটিভ চালানোর চেষ্টা হচ্ছে, জান্নাতের সোল এজেন্ট নাকি একটা ওজন মাপার পাল্লা, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।








