Logo

বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ জুন, ২০২৬, ১১:৪৯
বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল সোয়া ১০টার দিকে তারা সড়কে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা লাভ রোড সংলগ্ন প্রধান সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর প্রভাব আশপাশের সড়কগুলোতেও পড়ে এবং সৃষ্টি হয় তীব্র যানজট।

শ্রমিকদের অবস্থানের কারণে সড়কের উভয় পাশে দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকতে দেখা যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

বিজ্ঞাপন

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এর আগেও একই দাবিতে তারা কয়েক দফা সড়ক অবরোধ করেছিলেন।

তিনি জানান, প্রায় ১০০ থেকে ১৫০ জন শ্রমিক বিক্ষোভে অংশ নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD