Logo

দিল্লি বিমানবন্দর থেকে ফিরে আসা ছিল তাৎক্ষণিক প্রতিবাদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ জুন, ২০২৬, ১২:৩৬
দিল্লি বিমানবন্দর থেকে ফিরে আসা ছিল তাৎক্ষণিক প্রতিবাদ
ছবি: সংগৃহীত

ভারতের নয়াদিল্লি বিমানবন্দর থেকে দেশে ফিরে আসার সিদ্ধান্তকে তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, তিনি ব্যক্তিগতভাবে নয়, বরং সরকারের প্রতিনিধি হিসেবে ভারতে গিয়েছিলেন। সেখানে তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে একটি প্রতিবাদ জানানো প্রয়োজন বলে তিনি মনে করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সেই কারণেই দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। এক পর্যায়ে সংশ্লিষ্টরা তাকে ভারতে প্রবেশের জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন। তবে তিনি তার নির্ধারিত কার্যক্রম আর এগিয়ে নেননি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, ওই পরিস্থিতিতে তার কাছে মনে হয়েছে, রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটি সুস্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন ছিল। সেই বিবেচনা থেকেই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD