পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব হলেন শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

সরকারি প্রশাসনে নতুন দায়িত্ব পেয়েছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। তাকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১৭ জুন) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতির মাধ্যমে সচিব পদে উন্নীত হওয়ার পর শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এর আগে তিনি অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে প্রশাসনিক কাঠামোর নিয়ম অনুযায়ী তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতির পরপরই তাকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গত ৯ জুন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের তৎকালীন সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়। ফলে মন্ত্রণালয়ের শীর্ষ প্রশাসনিক পদটি শূন্য হয়ে পড়ে। সেই শূন্য পদেই শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে নিয়োগ দেওয়া হলো।








