Logo

সংসদে প্রবেশ ও ত্যাগের সময় মাথা নত করার প্রথা বাতিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ জুন, ২০২৬, ১৬:১২
সংসদে প্রবেশ ও ত্যাগের সময় মাথা নত করার প্রথা বাতিল
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে প্রবেশ কিংবা কক্ষ ত্যাগের সময় মাথা ঝুঁকিয়ে বা নিচু করে সম্মান প্রদর্শনের প্রচলিত নিয়মটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জুন) সংসদের অধিবেশনে এ তথ্য জানিয়ে তিনি বলেন, সংসদীয় কার্যক্রমে প্রবেশ, আসন গ্রহণ কিংবা কক্ষ ত্যাগের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের যে বিধান প্রচলিত ছিল, তা আর বাধ্যতামূলক নয়।

স্পিকার জানান, পূর্ববর্তী সময়ে সংসদের কার্যপ্রণালি বিধিতে থাকা ‘ঝুঁকে সম্মান প্রদর্শন’ সম্পর্কিত শব্দ ও নির্দেশনা ২০০৬ সালে সংশোধনের মাধ্যমে বাদ দেওয়া হয়। সেই সংশোধনের ধারাবাহিকতায় বর্তমানে এই প্রথাটি আর কার্যকর নেই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অতীতে অষ্টম ও ত্রয়োদশ সংসদের সময় কার্যপ্রণালি বিধি পুনর্মূল্যায়ন ও সংশোধনের মাধ্যমে মাথা নত করার বাধ্যবাধকতা বিলুপ্ত করা হয়েছিল। ফলে এটি এখন আর সংসদীয় নিয়মের অংশ নয়।

স্পিকারের ব্যাখ্যায় বলা হয়, ২০০৬ সালের ২৬ সেপ্টেম্বর সংশোধিত কার্যপ্রণালি বিধির ২৬৭(১) ধারা অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি মাথা নত করার কোনো বাধ্যবাধকতা নেই। সংসদ সদস্যরা এখন নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক রীতি অনুসরণ করে সম্মান প্রদর্শন করতে পারবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD