Logo

দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে: বাণিজ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ জুলাই, ২০২৬, ১৯:২৬
দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

বিজ্ঞাপন

রবিবার (৫ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে পাঁচ দিনব্যাপী শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চলমান ও নতুন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশের শিল্প খাতের ব্যাপক সম্প্রসারণ নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে আগামী সাত দিনের মধ্যে বিসিকের কর্মকর্তাদের সুনির্দিষ্ট ও বাস্তবভিত্তিক প্রস্তাবনা জমা দেওয়ার নির্দেশনা দেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ক্ষুদ্র, কুটির, মাইক্রো, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের পরিধি ও অংশীদারিত্ব বৃদ্ধি পেলে কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনি আয় বৈষম্যও কমে আসবে।

বর্তমানে দেশের জিডিপিতে বিসিকের অবদান ৩৪ শতাংশ। ভবিষ্যতে এই অবদান ৬০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে তিনি সারা দেশে বিসিকের অব্যবহৃত প্লটগুলো দ্রুত যোগ্য উদ্যোক্তাদের মধ্যে বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি বরাদ্দ পাওয়ার পরও দীর্ঘদিন ধরে যেসব প্লট অব্যবহৃত বা পরিত্যক্ত অবস্থায় রয়েছে, সেগুলোর বরাদ্দ বাতিল করা হবে বলেও কঠোর সতর্কবার্তা দেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD