Logo

সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ জুলাই, ২০২৬, ১৩:৫৬
সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী
ছবি: সংগৃহীত

গ্রামীণ জনপদের সার্বিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে পল্লী উন্নয়নকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সোমবার (৬ জুলাই) আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস এবং সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পল্লী উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ চলছে। কৃষকদের সহায়তায় কৃষি সহযোগিতা, সেচ সুবিধার সম্প্রসারণ এবং কৃষি কার্ড চালুসহ নানা উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রায় পাঁচ দশক ধরে সিরডাপ পল্লী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সংস্থাটির অবদান উল্লেখযোগ্য।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD