Logo

অক্টোবরে স্থানীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে: ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ জুলাই, ২০২৬, ১৮:৫৮
অক্টোবরে স্থানীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে: ইসি
ছবি: সংগৃহীত

আগামী অক্টোবর মাসে ইউনিয়ন পরিষদ ও পৌরসভাসহ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

বিজ্ঞাপন

সোমবার (৬ জুলাই) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি এগিয়ে চলছে। সরকারের সঙ্গে আলোচনা শেষে নির্বাচন আয়োজনের সময়সূচি ও অন্যান্য বিষয় চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। বর্তমানে সিটি করপোরেশনগুলোতে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাই ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করতে কমিশন কাজ করছে। এ লক্ষ্যে নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করা এবং সীমানা নির্ধারণের বিষয়ে সরকারের কাছে শিগগিরই চিঠি পাঠানো হবে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD