Logo

স্থানীয় সরকার নির্বাচনে যেকেউ অংশ নিতে পারবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ জুন, ২০২৬, ১২:৫০
স্থানীয় সরকার নির্বাচনে যেকেউ অংশ নিতে পারবে
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগেরসহ (দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে) যেকেউ নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষেঅংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ডা. জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হবে। ফলে যে কেউ ব্যক্তিগত পরিচয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না।

তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকায় দলটির নাম বা পদ-পদবি ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত পরিচয়ে এবং নির্ধারিত মানদণ্ড অনুযায়ী প্রার্থী হন, তাহলে তার অংশগ্রহণে বাধা থাকবে না।

বিজ্ঞাপন

তথ্য উপদেষ্টা আরও বলেন, নির্বাচন অংশগ্রহণের ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় হবে প্রার্থীর যোগ্যতা ও আইনি শর্ত পূরণ করা।

এ সময় তিস্তা ও পদ্মা অববাহিকায় পানি সংরক্ষণ প্রকল্প নিয়েও কথা বলেন তিনি। ডা. জাহেদ উর রহমান জানান, সরকার তিস্তা ব্যারেজের আদলে পানি সংরক্ষণের জন্য নতুন প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা করছে। বর্ষা মৌসুমে ভারত থেকে আসা অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে তা ব্যবহারের লক্ষ্যেই এই উদ্যোগ।

তিনি বলেন, তিস্তা অঞ্চলে ব্যারেজ বা বড় ধরনের রিজার্ভার নির্মাণে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। এ ব্যয় বহনের সক্ষমতা সরকারের রয়েছে। তবে কোনো দেশ এ প্রকল্পে সহযোগিতা করতে চাইলে সেই সুযোগও উন্মুক্ত রাখা হবে।

বিজ্ঞাপন

প্রেস ব্রিফিংয়ে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও চলমান কার্যক্রম সম্পর্কেও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD