Logo

বাংলাদেশে বন্যা-ভূমিধস: সমবেদনা জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই, ২০২৬, ১৩:৪১
বাংলাদেশে বন্যা-ভূমিধস: সমবেদনা জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে চলমান ভয়াবহ বন্যা ও পাহাড়ধসের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

বিজ্ঞাপন

রবিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি বাংলাদেশ সরকার ও ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

পোস্টে মালদ্বীপের প্রেসিডেন্ট লিখেছেন, চলমান মৌসুমি বন্যা ও ভূমিধসের ভয়াবহ প্রভাব মোকাবিলায় মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সরকার এবং জনগণের প্রতি আমাদের গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছি। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, সেই পরিবারগুলোর এবং যাদের জীবিকা ব্যাহত হয়েছে, তাদের সবার প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল। এই কঠিন সময়ে মালদ্বীপ বাংলাদেশের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত সকল জনগোষ্ঠীর নিরাপত্তা, শক্তি ও দ্রুত আরোগ্য কামনা করছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার এবং হবিগঞ্জ—এই সাতটি জেলা বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় বন্যার পাশাপাশি পাহাড়ধসের ঘটনাও ঘটেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যা ও পাহাড়ধসে এখন পর্যন্ত ৫1 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD