সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা অর্ধেক করছে সরকার

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের মাসিক ব্যয় ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৩ জুলাই) এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের মাসিক ভাতা অর্ধেকে নেমে আসছে।
সরকারের ব্যয় নিয়ন্ত্রণ পরিকল্পনার অংশ হিসেবে এর আগে সরকারি কর্মকর্তাদের জন্য সুদমুক্ত গাড়ি ঋণ সুবিধাও স্থগিত করা হয়েছে। এবার একই ধারাবাহিকতায় রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত নেওয়া হলো।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এতদিন সরকারি কর্মকর্তারা গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে ৫০ হাজার টাকা পেতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেই পরিমাণ কমিয়ে ২৫ হাজার টাকা নির্ধারণ করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে এবং চূড়ান্ত অনুমোদনের জন্য তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এর আগে উপসচিব থেকে শুরু করে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দিত সরকার। ২০১৭ সালে চালু হওয়া সেই সুবিধা গত ৯ জুলাই স্থগিত করা হয়েছে।
সরকারের ব্যয় সংকোচন নীতির আওতায় নতুন ভবন নির্মাণ, ভূমি অধিগ্রহণ, সরকারি অর্থে বিদেশ সফর এবং প্রশিক্ষণ ব্যয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছে।








