Logo

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা পরীক্ষার্থীদের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই, ২০২৬, ১৭:৪১
সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা পরীক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং এইচএসসি পরীক্ষা পুনর্নির্ধারণসহ তিন দফা দাবি জানিয়েছেন আন্দোলনরত পরীক্ষার্থীরা। এসব দাবি বাস্তবায়নে মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তারা।

বিজ্ঞাপন

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিকেল পৌনে ৫টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন এ ঘোষণা দেন।

তিনি বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং সাম্প্রতিক ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি গত ১৩ জুলাই প্রতিকূল পরিবেশে যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের কথা বিবেচনায় নিয়ে ওই দিনের পরীক্ষা পুনরায় আয়োজনের দাবি জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া আগামী দিনের নির্ধারিত পরীক্ষা স্থগিত করে নতুন সূচি প্রকাশ এবং প্রশ্নপত্র শিক্ষার্থীবান্ধব করার দাবিও জানান আন্দোলনকারীরা।

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

অবস্থান কর্মসূচির সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, সকাল থেকে ধারাবাহিকভাবে আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ তাদের সঙ্গে আলোচনায় বসেননি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD