Logo

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই, ২০২৬, ১২:৫৫
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক
ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আজ (১৫ জুলাই) বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি সব ভবনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে, শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। সরকারদলীয় প্রধান হুইপ নূরুল ইসলাম মনি শোক প্রস্তাব উত্থাপন করলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কণ্ঠভোটে তা উপস্থাপন করেন। পরে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাবটি গৃহীত হয়।

বিজ্ঞাপন

এছাড়া, শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের রাজধানী দোহায় গেছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD