Logo

দেশে যুক্ত হলো আরও এক নতুন উপজেলা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই, ২০২৬, ১৮:৫৯
দেশে যুক্ত হলো আরও এক নতুন উপজেলা
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলাকে বিভক্ত করে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন একটি উপজেলা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে মঙ্গলবার (১৪ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১ জুলাই অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে আটটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো হলো—মশাখালী, পাঁচবাগ, উস্থি, লঙ্গাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী এবং টাঙ্গাব।

এতে আরও বলা হয়েছে, নতুন উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থাপন করা হবে উস্থি ইউনিয়নের ১৪৩ নম্বর জে.এল.ভুক্ত নয়াবাড়ী মৌজায়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে উপসচিব হেলেনা পারভীন জানিয়েছেন, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD