বিএনপি কোনো ধরনের মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল মনি বলেছেন, বিএনপি কোনো ধরনের মৌলবাদে বিশ্বাস করে না। দলটি সম্প্রীতি, সহাবস্থান ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার পক্ষে কাজ করছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার ধামরাইয়ে চারশ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, “আমরা মৌলবাদে বিশ্বাস করি না। বিএনপিও মৌলবাদে বিশ্বাস করে না। ধামরাইয়ের মানুষও মৌলবাদকে সমর্থন করে না। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সম্প্রীতি থাকবে, উগ্রবাদের কোনো স্থান থাকবে না। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই।”
আরও পড়ুন
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বক্তব্য শেষে চিফ হুইপ মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও পায়রা উড়িয়ে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে হাজারো ভক্ত ও দর্শনার্থীর অংশগ্রহণে বর্ণাঢ্য রথযাত্রা শুরু হয়। শতবর্ষের ঐতিহ্যবাহী এ উৎসবকে কেন্দ্র করে ধামরাইজুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।
আয়োজকরা জানান, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে রথযাত্রা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।








