বন্যাকবলিত মানুষের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার

বন্যাকবলিত মানুষের পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারের সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রামের পতেঙ্গার মাইঝ পাড়া মাহমুদুন নবী চৌধুরী স্কুলসংলগ্ন এলাকা ও হাদী পাড়ায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
অর্থমন্ত্রী জানান, বন্যা শুরুর পর থেকেই সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। দুর্গত এলাকায় নিয়মিত শুকনো খাবার, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি প্রায় ৪০ হাজার মানুষের জন্য রান্না করা খাবারের ব্যবস্থাও করা হয়েছে।
তিনি বলেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম চলমান থাকবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ সময় তিনি আরও জানান, ত্রাণ বিতরণের পরপরই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে কৃষকদের জন্য সার, বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে।
অর্থমন্ত্রী বলেন, বন্যা-পরবর্তী সময়ে সম্ভাব্য রোগব্যাধি ও স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর পর্যাপ্ত মজুত রাখা হয়েছে, যাতে যেকোনো সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়।
তিনি বলেন, পুনর্বাসন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা অব্যাহত থাকবে। ত্রাণ বিতরণ শেষে অর্থমন্ত্রী চন্দনাইশ-দোহাজারী ও সাতকানিয়ার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে রওনা হন।








