Logo

বন্যায় মৃতের সংখ্যা ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই, ২০২৬, ১৬:৩০
বন্যায় মৃতের সংখ্যা ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি  মানুষ
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে দেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। এ দুর্যোগে এখন পর্যন্ত ১২ লাখ ১৬ হাজার ৮০৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ বন্যা পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতটি জেলা হলো খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে, এসব জেলায় বর্তমানে ৫২ হাজার ৪৯৩টি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। দুর্গত মানুষের সহায়তায় জরুরি ভিত্তিতে ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বন্যা ও পাহাড়ধস মিলিয়ে এ পর্যন্ত মোট ৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কক্সবাজারে সর্বোচ্চ ৩২ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১৯ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা। এছাড়া চট্টগ্রামে ১৫ জন, বান্দরবানে সাতজন, রাঙামাটিতে তিনজন এবং মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া বিভিন্ন দুর্ঘটনায় আরও ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে খাগড়াছড়িতে একজন, বান্দরবানে দুজন, কক্সবাজারে ২৫ জন (স্থানীয় ২০ ও রোহিঙ্গা পাঁচজন) এবং চট্টগ্রামে ১২ জন রয়েছেন।

বিজ্ঞাপন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যাদুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে তা পৌঁছে দিতে বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD