বুড়িগঙ্গায় ট্রলার ডুবি, নিখোঁজ ২

রাজধানীর সদরখাটে বুড়িগঙ্গা নদীতে এমভি সুন্দরবন-১২ নামে একটি লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় ২ জন নিখোঁজ রয়েছেন। রবিবার (১৯ জুলাই) আনুমানিক সকাল ৯টা ৩০ মিনিটের সময় সদরঘাটের শ্যামবাজার ঘাটে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম দৈনিক জনবাণী কে জানান, বরিশাল থেকে ছেড়ে আসা এমভি সুন্দরবন-১২ লঞ্চের সাথে কুমিল্লাগামি ট্রলারের সংঘর্ষের ঘটনায় ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে মোট ১০জন ব্যক্তি ছিল এর মধ্যে ২ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ২ জনকে উদ্ধার করতে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ইউনিট কাজ করছে।








