সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তুরস্ক সরকারের আমন্ত্রণে রবিবার (১৯ জুলাই) তিনি ঢাকায় থেকে দেশটির উদ্দেশে রওনা হন।
বিজ্ঞাপন
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। একই সঙ্গে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার লক্ষ্যে তিনি দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। এই সফরের মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও কার্যকর হবে বলেও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।








