শাসক নয়, বরং জনগণের সেবক হিসেবে কাজ করুন: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাত থেকে মুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দীর্ঘদিনের প্রশাসনিক রাজনৈতিকীকরণের সংস্কৃতি থেকে বেরিয়ে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবক হিসেবে গড়ে তুলতে হবে।
বিজ্ঞাপন
রবিবার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমির মিলনায়তনে চার দিনব্যাপী একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জনপ্রত্যাশা পূরণে কর্মকর্তাদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে।
সিভিল সার্ভিসের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, রাষ্ট্রের অন্যতম সুবিধাপ্রাপ্ত অংশ হিসেবে নিজেদের শাসক নয়, বরং জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দায়িত্ব পালন করা উচিত।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, কেবল আনুষ্ঠানিকতা রক্ষার জন্য কর্মশালা বা কর্মসূচি আয়োজনের কোনো অর্থ নেই, যদি তা সাধারণ মানুষের প্রকৃত উপকারে না আসে।
দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে নির্ভুল তথ্যের গুরুত্ব তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের শাসনামলে রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন জাতীয় পরিসংখ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। আদমশুমারি, কৃষি উৎপাদন ও মাথাপিছু আয়ের মতো গুরুত্বপূর্ণ তথ্যেও অসঙ্গতি ছিল। তাই কার্যকর নীতি প্রণয়নের স্বার্থে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে আরও শক্তিশালী ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিজ্ঞাপন
অর্থনীতির ভিত্তি আরও মজবুত করতে কৃষি ও রেমিট্যান্স খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে কেন্দ্র করে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে। পাশাপাশি দেশের বিপুল জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দিতে হবে।








