Logo

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা শামীম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই, ২০২৬, ১৬:০৭
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা শামীম
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে বিএনপির নেতা মোহাম্মদ মাহবুবের রহমান শামীমকে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৯ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(১) অনুযায়ী নতুন জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এতে আরও উল্লেখ করা হয়, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(৩) অনুযায়ী তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রচলিত বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধাও গ্রহণ করবেন।

বিজ্ঞাপন

মাহবুবের রহমান শামীম বর্তমানে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD