ভিসা আবেদনকারীদের জন্য কঠোর বার্তা ঢাকাস্থ মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, আবেদনকারীদের নিজ নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকেই ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা উচিত।
বিজ্ঞাপন
অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা অনুমোদনের সম্ভাবনা কমে যেতে পারে। পাশাপাশি এ ক্ষেত্রে পরিশোধ করা আবেদন ফিও ফেরত দেওয়া হবে না বলে সতর্ক করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ নির্দেশনা দেয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দূতাবাসের বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য যারা ভিসা আবেদন করবেন, তাদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমেই সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা সবচেয়ে উপযুক্ত।
বিজ্ঞাপন
এতে আরও উল্লেখ করা হয়, কোনো আবেদনকারী যদি নিজ দেশের পরিবর্তে অন্য কোনো দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে ভিসার জন্য আবেদন করেন, তাহলে তার আবেদন অনুমোদনের সম্ভাবনা তুলনামূলকভাবে কম হতে পারে।
একই সঙ্গে দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের আবেদনের জন্য যে ভিসা আবেদন ফি পরিশোধ করা হবে, তা কোনো অবস্থাতেই ফেরত দেওয়া হবে না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মার্কিন দূতাবাসের এই নির্দেশনার মাধ্যমে আবেদনকারীদের ভিসা প্রক্রিয়া শুরুর আগে সঠিক দূতাবাস বা কনস্যুলেট নির্বাচন এবং প্রয়োজনীয় নিয়মকানুন অনুসরণ করার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।








