Logo

দিল্লি হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই, ২০২৬, ২১:১৪
দিল্লি হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান
ছবি: সংগৃহীত

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. সাইদুর রহমান। প্রাথমিকভাবে আগামী এক বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে রবিবার (১৯ জুলাই) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞাপন

উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে সাইদুর রহমানকে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী এক বছর এ পদে দায়িত্ব পালন করবেন।

মো. সাইদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন। সর্বশেষ একটি জাতীয় দৈনিকে রাজনৈতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD