যেভাবেই হোক গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রান্তিক জনগণের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
সোমবার (২০ জুলাই) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। এটি প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে গিয়ে বৈঠক করলেন।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, গ্রামের মানুষের জন্য যেকোনো উপায়ে স্বাস্থ্যসেবা সহজ করতে হবে। সরকারি হাসপাতালে যেন মানুষ পর্যাপ্ত ওষুধ ও মানসম্মত চিকিৎসা পান এবং কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সেবা গ্রহণ করতে পারেন। এমন পরিবেশ গড়ে তুলতে হবে যাতে সরকারি হাসপাতালই মানুষের প্রধান আস্থার কেন্দ্র হয়ে ওঠে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বৈঠকের শুরুতে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত পাঁচ মাসে স্বাস্থ্য খাতের অগ্রগতির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত জানতে চান প্রধানমন্ত্রী।
জবাবে কর্মকর্তারা জানান, পূর্ববর্তী সময়ের নানা সংকটের কারণে স্বাস্থ্যখাত চ্যালেঞ্জের মুখে পড়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে, যাতে প্রান্তিক জনগোষ্ঠী আরও উন্নত চিকিৎসাসেবা পেতে পারে।
বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত স্বাস্থ্যসেবা-সংক্রান্ত অভিযোগ নিয়েও আলোচনা হয়। উপজেলা পর্যায়ে চিকিৎসক কর্মরত থাকলেও অনেক ক্ষেত্রে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পান না এবং দায়িত্বে অবহেলার অভিযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
কিডনি রোগীদের চিকিৎসা আরও সহজ করতে জেলা পর্যায়ে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। বর্তমানে যেসব জেলায় ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার রয়েছে, সেগুলোকে ৫০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের সব উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বৈঠকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি উদ্যোগ নিয়েও আলোচনা হয়। এ সময় গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা প্রয়োজনীয় অবকাঠামো, জনবল এবং নকশা সংক্রান্ত পরিকল্পনা উপস্থাপন করেন।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








