Logo

মঙ্গলবার দেশে ফিরছেন হরমুজ পাড়ি দেওয়া বাংলার জয়যাত্রার ১৭ নাবিক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই, ২০২৬, ২০:১৯
মঙ্গলবার দেশে ফিরছেন হরমুজ পাড়ি দেওয়া বাংলার জয়যাত্রার ১৭ নাবিক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা–এর ১৭ বাংলাদেশি নাবিক দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরছেন। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২০ জুলাই) বিএসসির প্রধান প্রকৌশলী রাশিদুল হাসান জানান, দক্ষিণ আফ্রিকার কিং শাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবেন নাবিকরা। তাদের মঙ্গলবার বিকেল ৫টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

পারস্য উপসাগরে দীর্ঘ অনিশ্চয়তা ও কয়েক মাসের অপেক্ষার পর সমুদ্রযাত্রা শেষ করে দেশে ফিরছেন এই নাবিকরা।

এর আগে গত ২৩ জুলাই এমভি বাংলার জয়যাত্রা ৩১ জন বাংলাদেশি নাবিককে নিয়ে সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করে। এর মধ্য দিয়ে আঞ্চলিক উত্তেজনার কারণে সৃষ্ট ১১৫ দিনের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে ভারত থেকে হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে জাহাজটি। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে পৌঁছে।

তবে ওই অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় হরমুজ প্রণালি অত্যন্ত ঝুঁকিপূর্ণ নৌপথে পরিণত হয়। কয়েক দফা চেষ্টা করেও উপসাগর ত্যাগ করতে না পারায় জাহাজটি দীর্ঘ সময় সেখানে আটকে ছিল।

বিজ্ঞাপন

বিএসসির কর্মকর্তারা জানান, পুরো সময়জুড়ে নৌপরিবহন মন্ত্রণালয় ও বাংলাদেশ শিপিং করপোরেশন নাবিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে এবং তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD