Logo

রাষ্ট্রপতির পদত্যাগ : জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ জুলাই, ২০২৬, ১৬:৪১
রাষ্ট্রপতির পদত্যাগ : জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ-পরবর্তী পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পরবর্তী পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথকক্ষে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD