রবিবার বঙ্গভবন ছাড়বেন মো. সাহাবুদ্দিন

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী রোববার (২৬ জুলাই) সপরিবারে বঙ্গভবন ছাড়বেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর দুই দিনের মধ্যেই তিনি সরকারি বাসভবন ত্যাগ করছেন।
বিজ্ঞাপন
পরিবারের একটি সূত্রের বরাতে জানা গেছে, বঙ্গভবন ছাড়ার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রোববার বঙ্গভবন থেকে বের হয়ে তিনি রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবনে উঠবেন।
এর আগে শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে জানান, বিকেল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরিত পদত্যাগপত্র তার কাছে পৌঁছায় এবং তিনি তা গ্রহণ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্পিকার জানান, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। একই সঙ্গে তিনি বলেন, গুরুতর শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালন করতে অপারগ হওয়ায় মো. সাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার বিষয়টি উল্লেখ করার পাশাপাশি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন মো. সাহাবুদ্দিন।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন।








