Logo

আনসারের তৎপরতায় বিমানবন্দরে হারানো ব্যাগ ফিরে পেলেন প্রবাসী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই, ২০২৬, ১৭:৩১
আনসারের তৎপরতায় বিমানবন্দরে হারানো ব্যাগ ফিরে পেলেন প্রবাসী
ছবি প্রতিনিধি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ও মানবিক উদ্যোগে হারিয়ে যাওয়া একটি মূল্যবান ব্যাগ অক্ষত অবস্থায় ফিরে পেয়েছেন মো. মাসুদুজ্জামান তালুকদার নামের এক প্রবাসী যাত্রী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জুলাই) ভোররাতে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় একটি ট্রলির ওপর পরিত্যক্ত অবস্থায় ব্যাগটি দেখতে পান কর্তব্যরত আনসার সদস্য এপিসি মো. জগলুল পাশা। বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে ক্যানোপি ইনচার্জ পিসি মো. আলতাফ হোসেন এবং শিফট ইনচার্জ পিসি মো. মোজাম্মেল হোসেনকে অবহিত করেন।

এরপর ব্যাগটির প্রকৃত মালিককে খুঁজে বের করতে আনসার সদস্যরা ক্যানোপি-২সহ আশপাশের এলাকায় দীর্ঘ সময় ধরে মাইকিং করেন এবং প্রয়োজনীয় অনুসন্ধান চালান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

একপর্যায়ে ব্যাগের মালিক মো. মাসুদুজ্জামান তালুকদার নারায়ণগঞ্জের বাসা থেকে পুনরায় বিমানবন্দরে ফিরে আসেন। তার উপস্থিতিতে ব্যাগের ভেতরে থাকা বিভিন্ন সামগ্রী যাচাই করা হয়। ব্যাগে থাকা মানিব্যাগ, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক কার্ড এবং প্রয়োজনীয় ইলেকট্রনিক সামগ্রীসহ অন্যান্য মালামাল মিলিয়ে পরিচয় নিশ্চিত হওয়ার পর ব্যাগটি তার হাতে বুঝিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

দীর্ঘ উৎকণ্ঠার পর হারানো ব্যাগ ফিরে পেয়ে প্রবাসী যাত্রী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দায়িত্বশীলতা, সততা ও দ্রুত পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট আনসার সদস্যদের প্রশংসা করেন।

কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যাত্রীসেবায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এমন মানবিক, পেশাদার ও দায়িত্বশীল ভূমিকা সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD