Logo

ডিএমপির তিন থানায় নতুন ওসি, বদলি হলেন ছয় পরিদর্শক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই, ২০২৬, ১৬:৫৯
ডিএমপির তিন থানায় নতুন ওসি, বদলি হলেন ছয় পরিদর্শক
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রশাসনে নতুন করে রদবদল আনা হয়েছে। এ সিদ্ধান্তের অংশ হিসেবে রাজধানীর তিনটি থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে মোট ছয়জন পুলিশ পরিদর্শককে বিভিন্ন ইউনিট ও বিভাগে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৩০ জুলাই) ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহরিয়ার আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আদেশ অনুযায়ী, ক্যান্টনমেন্ট থানার তদন্ত শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ইয়াসিন মিয়াকে রমনা থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ডিবির সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের পুলিশ পরিদর্শক মো. আজহারুল ইসলামকে কামরাঙ্গীরচর থানার ওসি এবং একই বিভাগের পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামকে শ্যামপুর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, বর্তমান দায়িত্বে থাকা কয়েকজন ওসিকেও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে বদলি করা হয়েছে। রমনা থানার ওসি মো. রাহাত খানকে ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগে স্থানান্তর করা হয়েছে।

এ ছাড়া কামরাঙ্গীরচর থানার ওসি গোলাম ফারুককে ডিবির সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগে এবং শ্যামপুর থানার ওসি মো. মাহমুদুর রহমানকে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ডিএমপি সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা, দায়িত্বের ভারসাম্য বজায় রাখা এবং বিভিন্ন ইউনিটের কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা শিগগিরই নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং জনসেবার মান উন্নয়নে এ ধরনের প্রশাসনিক রদবদল নিয়মিত প্রক্রিয়ার অংশ বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা উল্লেখ করেছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD