২৮তম ব্যাচ আনসার ব্যাটালিয়ন সিপাহিনিয়োগের বাছাই শুরু

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়নের সিপাহি (২৮তম ব্যাচ-পুরুষ) পদে নিয়োগের প্রথম দিনের বাছাই কার্যক্রম বৃহস্পতিবার (৩০ জুলাই) আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথাসময়ে শুরু হয়েছে।
বিজ্ঞাপন
প্রথম দিনের বাছাই কার্যক্রমে ঢাকা, নরসিংদী, রাজশাহী ও ঝালকাঠি জেলার প্রার্থীরা অংশগ্রহণ করেন।
প্রতিকূল আবহাওয়া ও টানা বৃষ্টির মধ্যেও শারীরিক মাপজোক, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য বাছাই কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে চলমান রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুরো কার্যক্রম সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায় পরিচালিত হচ্ছে। পাশাপাশি বাহিনীর গোয়েন্দা সদস্যদের নিবিড় তত্ত্বাবধানে প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে কোনো ধরনের অনিয়মের সুযোগ না থাকে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করে মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালনায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।








