Logo

বিদেশ থেকে উঁকিঝুঁকি ছাড়া আওয়ামী লীগের বড় নাশকতার মুরোদ নেই

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট, ২০২৬, ১৫:১১
বিদেশ থেকে উঁকিঝুঁকি ছাড়া আওয়ামী লীগের বড় নাশকতার মুরোদ নেই
ছবি: সংগৃহীত

আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের বড় ধরনের নাশকতার মুরোদ নেই নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে বিদেশ থেকে দলটির নেতাকর্মীদের মাঝেমধ্যে তৎপরতা দেখা যায় বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

৫ আগস্টকে ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের নাশকতার আশঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের তেমন সক্ষমতা আছে বলে তিনি মনে করেন না। তার ভাষ্য, দলটির কার্যক্রম নিষিদ্ধ এবং এটি একটি মাফিয়া শক্তি হিসেবে পরিচিত। বিদেশ থেকে মাঝেমধ্যে তাদের কিছু তৎপরতা দেখা গেলেও এর বাইরে উল্লেখযোগ্য কর্মকাণ্ড চোখে পড়ছে না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৫ আগস্টকে কেন্দ্র করে পুলিশকে সতর্ক থাকার কোনো গোয়েন্দা তথ্য রয়েছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি নির্দিষ্ট কোনো গোয়েন্দা প্রতিবেদনের কারণে নয়। পুলিশ বাহিনীর নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবেই সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, দায়িত্ব পালনকালে কোনো যানবাহন যেন অরক্ষিত অবস্থায় পড়ে না থাকে, সেদিকে নজর রাখতে বলা হয়। দলের সদস্যরা যেন একই সময়ে গাড়ি ছেড়ে কোথাও না যান এবং অন্তত একজন সদস্য যেন সবসময় গাড়ির দায়িত্বে থাকেন—এমন নির্দেশনাও নিয়মিত দেওয়া হয়। বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নিশ্চিত করা পুলিশের স্বাভাবিক কার্যক্রমের অংশ বলেও জানান তিনি।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

বিজ্ঞাপন

এদিকে ৫ আগস্ট উপলক্ষে সরকারের কর্মসূচি সম্পর্কে তিনি জানান, মঙ্গলবার একটি সভা অনুষ্ঠিত হবে। যুগপৎ আন্দোলনের শরিকসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে কৃষিবিদ ইনস্টিটিউশনে ওই সভা হবে। এতে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন এবং সেখানে কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে।

এনসিপির সমাবেশে হামলার ঘটনায় তদন্ত করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত শেষে এ বিষয়ে জানানো হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD