Logo

জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদকের সঙ্গে এ.কে আজাদের সাক্ষাৎ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট, ২০২৬, ২২:২৫
জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদকের সঙ্গে এ.কে আজাদের সাক্ষাৎ
ছবি প্রতিনিধি।

জাতীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক আইয়ুব ভুঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কানাডার-টরোন্টো বাংলা টাউন বিজনেস এসোসিয়েশনের সাধারন সম্পাদক, কানাডা জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কানাডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ.কে আজাদ।

বিজ্ঞাপন

সোমবার (৩ আগষ্ট) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব সম্পাদকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় এ.কে আজাদকে আন্তরিক অভিনন্দন জানান সাংবাদিক নেতা আইয়ুব ভুঁইয়া। একান্ত আলাপচারিতায় এ.কে আজাদ কানাডায় প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বর্তমান সামাজিক ও রাজনৈতিক অবস্থা, প্রবাসী ব্যবসায়ীদের সম্ভাবনা ও নানা বিষয় সম্পর্কে প্রেসক্লাব সাধারণ সম্পাদককে অবহিত করেন। আলোচনা শেষে প্রেসক্লাব সম্পাদক প্রবাসী অতিথির হাতে উপহার সামগ্রী তুলে দেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD