ডিএমপির ৭ সহকারী কমিশনারকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাতজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বিভিন্ন ইউনিটে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। জনস্বার্থ বিবেচনায় এই প্রশাসনিক সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, পরিবহন বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুশফিকুর রহমান তুষারকে লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে, ট্রাফিক-মিরপুর বিভাগের পল্লবী জোনে দায়িত্ব পালনকারী সহকারী পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে বদলি করে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে একই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
লজিস্টিকস বিভাগের প্রকিউরমেন্ট শাখার সহকারী পুলিশ কমিশনার শেখ সুরাইয়া উর্মিকে পিওএম-পশ্চিম বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে, লালবাগ বিভাগের চকবাজার জোনে দায়িত্বে থাকা মো. মাহফুজার রহমানকে প্রটেকশন বিভাগের বঙ্গভবন নিরাপত্তা-১ শাখার সহকারী পুলিশ কমিশনার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের নারী পুলিশ শাখায় কর্মরত নুসরাত ইয়াছমিন তিসাকে ট্রাফিক-মিরপুর বিভাগের ট্রাফিক-পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ ছাড়া সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামকে গুলশান বিভাগের পেট্রোল-ক্যান্টনমেন্ট শাখায় এবং মো. সাকিলুর রহমানকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
বিজ্ঞাপন
ডিএমপির কার্যালয় আদেশে আরও উল্লেখ করা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের ৬ আগস্টের মধ্যেই বর্তমান দায়িত্ব যথাযথভাবে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং দায়িত্ব বণ্টনে সমন্বয় আনার লক্ষ্যে এই পদায়ন কার্যকর করা হয়েছে।








