Logo

পুলিশের ৮ কর্মকর্তার বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট, ২০২৬, ১৭:১৬
পুলিশের ৮ কর্মকর্তার বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সোমবার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ বিভাগের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানের সই করা প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এবং বর্তমানে নৌপুলিশে পদায়নের আদেশপ্রাপ্ত শেখ মো. সেলিমকে চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এছাড়া গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমানকে নরসিংদী জেলায়, চট্টগ্রাম মহানগর পুলিশের কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলামকে চট্টগ্রাম জেলা পুলিশে এবং র‌্যাবে কর্মরত সহকারী পুলিশ সুপার স্বপ্না বেগমকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, মাদারীপুর জেলার সহকারী পুলিশ সুপার (অপস) বিমল চন্দ্র বর্মনকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ সার্কেলে এবং ফরিদপুরের মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আজম খানকে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জামাল উদ্দিন চৌধুরীকে কক্সবাজারের মহেশখালী সার্কেলে এবং শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার এস এম মাসুদুজ্জামানকে ফরিদপুরের মধুখালী সার্কেলে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৭ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব যথাযথভাবে হস্তান্তর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব অর্পণ না করলে ১৮ আগস্ট তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

বিজ্ঞাপন

প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার অংশ হিসেবে নিয়মিত বদলির ধারাবাহিকতায় এ পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD