Logo

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে নারী-শিশুসহ তিনজন দগ্ধ

profile picture
উপজেলা প্রতিনিধি
বাকেরগঞ্জ, বরিশাল
৩ আগস্ট, ২০২৬, ১৪:৩৫
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে নারী-শিশুসহ তিনজন দগ্ধ
ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রহস্যজনক বোমা বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে রাখা বালুভর্তি একটি বস্তার ভেতর হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হন। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।

আহতদের স্বজনরা জানান, বিস্ফোরণের পর তাদের শরীরে আগুন ধরে গেলে প্রাণ বাঁচাতে তারা বাড়ির সামনের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

শাহ আলম হাওলাদারের ছেলে জামাল বলেন, ঘরের পাশে রাখা বালুর বস্তার মধ্যে হঠাৎ একটি বোমা বিস্ফোরিত হয়। এতে আমার মা, বোন ও ভাগ্নে দগ্ধ হন। তারা আগুন নেভাতে নদীতে ঝাঁপ দেন। কীভাবে বা কোথা থেকে ওই বিস্ফোরক সেখানে এলো, সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই।

খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এবং বিস্ফোরণের উৎস ও কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্ত শেষ হলেই নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD