Logo

বিমানবন্দরে আটকা ২৮ ঘণ্টা, মেঝেতে শুয়ে আছেন বাংলাদেশীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ আগস্ট, ২০২৬, ১৮:৩৯
বিমানবন্দরে আটকা ২৮ ঘণ্টা, মেঝেতে শুয়ে আছেন বাংলাদেশীরা
ছবি: সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোম বিমানবন্দরে ২৮ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢাকা রুটের একটি ফ্লাইট। দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেক যাত্রী। পর্যাপ্ত জায়গার ব্যবস্থা না থাকায় কেউ কেউ বিমানবন্দরের মেঝেতেই রাত কাটিয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (৮ আগস্ট) দুপুর পর্যন্ত ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি।

যাত্রীদের ভাষ্য অনুযায়ী, ফ্লাইটটিতে মোট ২৬০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে প্রায় ১৭০ জন বাংলাদেশের পাসপোর্টধারী। ইতালিতে অন-অ্যারাইভাল ভিসার সুযোগ না থাকায় বাংলাদেশি যাত্রীরা বিমানবন্দরের বাইরে যেতে পারেননি। ফলে তাঁদের জন্য হোটেলের ব্যবস্থাও করা সম্ভব হয়নি। বিমানবন্দরের ভেতরেই বিভিন্ন জায়গায় অবস্থান করতে হচ্ছে তাদের।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে শুক্রবার রাতে একটি লাউঞ্জের ব্যবস্থা করা হলেও সেখানে সব যাত্রীর জায়গা হয়নি। ফলে অনেককে বিমানবন্দরের মেঝেতে বসে কিংবা শুয়ে থাকতে দেখা যায়। দীর্ঘ অপেক্ষায় শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে।

বিজ্ঞাপন

ফ্লাইটের যাত্রী ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার মো. আবু সাঈদ জানান, বিভিন্ন ধরনের কারিগরি সমস্যার কথা জানিয়ে যাত্রীদের প্রায় আট ঘণ্টা বিমানের ভেতরেই বসিয়ে রাখা হয়েছিল।

তিনি বলেন, বিমানে অনেক বয়স্ক ব্যক্তি ও শিশু ছিলেন। দীর্ঘ সময় বিমানের ভেতরে অবস্থানের কারণে তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে অধিকাংশ যাত্রীই শারীরিকভাবে অসুস্থ বোধ করলে বিমানের কর্মকর্তারা তাদের বিমান থেকে নামিয়ে বিমানবন্দরের ভেতরে নিয়ে যান।

আবু সাঈদের ভাষ্য, বাংলাদেশি পাসপোর্টধারীদের ইতালিতে প্রবেশের অনুমতি না থাকায় তারা বিমানবন্দরের বাইরে গিয়ে হোটেলে উঠতে পারেননি। ফলে খাবার ও থাকার ব্যবস্থা নিয়েও ভোগান্তিতে পড়তে হয়। রাতভর অনেক যাত্রীকে বিমানবন্দরের মেঝেতে থাকতে হয়েছে। পরে রাত ১১টার দিকে একটি লাউঞ্জের ব্যবস্থা করা হলেও সেখানেও সবার জায়গা হয়নি।

বিজ্ঞাপন

আরেক যাত্রী জানান, ফ্লাইটে বেশ কয়েকজন ডায়াবেটিস রোগী ছিলেন। তাদের নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া এবং ইনসুলিন নেওয়া প্রয়োজন হলেও দীর্ঘ অপেক্ষার কারণে সেটি ব্যাহত হচ্ছে। অনেকের প্রয়োজনীয় ওষুধ লাগেজে থাকায় তারা তাৎক্ষণিকভাবে ব্যবহার করতে পারছেন না।

তিনি বলেন, শিশুদেরও দীর্ঘ সময় না খেয়ে থাকতে হচ্ছে। লাউঞ্জে যাওয়ার নির্দেশনা দেওয়া হলেও একসঙ্গে এত মানুষের জায়গা সেখানে হয়নি। ফলে কেউ মেঝেতে শুয়ে, আবার কেউ বসে সময় কাটাচ্ছেন। নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর সকালের নাশতা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ইঞ্জিনিয়ার পাঠিয়েছে বিমান

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার (৭ আগস্ট) ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় ফ্লাইটটির যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ত্রুটির কারণে উড়োজাহাজটি বর্তমানে গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে। সমস্যা সমাধানের জন্য একদল প্রকৌশলী শনিবার দুপুর আড়াইটায় রোমের উদ্দেশে রওনা হয়েছেন।

বিমান কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, প্রকৌশলীরা ইতালির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রোমে পৌঁছানোর কথা রয়েছে। কারিগরি ত্রুটি নির্ধারিত সময়ের মধ্যে মেরামত করা সম্ভব হলে শনিবার রাত ১০টায় রোম থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

পরিকল্পনা অনুযায়ী ফ্লাইটটি রওনা হলে রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিমানের দেওয়া সময়সূচি অনুযায়ী, সব মিলিয়ে যাত্রীদের প্রায় ৪০ ঘণ্টা রোম বিমানবন্দরে অপেক্ষা করতে হতে পারে। ফ্লাইটের ২৬০ জন যাত্রীর মধ্যে বাংলাদেশি ছাড়াও ইতালি ও কানাডার নাগরিক রয়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD