Logo

তারেক রহমান ও নরেন্দ্র মোদির বৈঠকে অনেক সমস্যার সমাধান হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ আগস্ট, ২০২৬, ১৮:০০
তারেক রহমান ও নরেন্দ্র মোদির বৈঠকে অনেক সমস্যার সমাধান হবে
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে বসলে দুই দেশের মধ্যকার অনেক জটিলতার সমাধান সম্ভব হবে বলে আশাবাদ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বিজ্ঞাপন

রবিবার (৯ আগস্ট) বিকেলে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) শিশুদের জন্য একটি খেলার জায়গা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

দীনেশ ত্রিবেদী বলেন, তারেক রহমানের বিভিন্ন বক্তব্য তিনি একাধিকবার শুনেছেন। তারেক রহমানকে তিনি জনদরদি মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জনগণের প্রতি একই ধরনের দায়বদ্ধতা রাখেন। দুই নেতা মুখোমুখি হলে অনেক সমস্যার সমাধানের পথ তৈরি হবে বলে তিনি মনে করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দুই দেশের জনগণের মধ্যে ঐক্য রয়েছে এবং আলোচনার মাধ্যমে অবশ্যই সমাধান বের করা সম্ভব। বর্তমান পরিস্থিতিতে তিনি কোনো নেতিবাচক দিক দেখছেন না বলেও মন্তব্য করেন। বরং সামগ্রিক পরিস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এদিকে, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানোর বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে। ৪ আগস্ট ভারত জানায়, বঙ্গোপসাগরীয় বহু-ক্ষেত্রীয় প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ (বিমসটেক)-এর বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশকে এই আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈশ্বিক সহযোগিতা, বাণিজ্য ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয় সম্মেলনে গুরুত্ব পাবে।

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকেই তাকে ভারত সফরের জন্য পৃথক দ্বিপাক্ষিক আমন্ত্রণ জানিয়ে আসা হচ্ছে।

বিজ্ঞাপন

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৭ আগস্ট নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আঞ্চলিক জোটগুলোর নেতাদের আমন্ত্রণ জানানোর প্রচলিত রীতির অংশ হিসেবেই বাংলাদেশকে এ আমন্ত্রণ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিমসটেকের সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়ন জোরদারের লক্ষ্যে বাংলাদেশ গত বছরের এপ্রিলে দুই বছরের জন্য সংগঠনটির সভাপতির দায়িত্ব গ্রহণ করে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে ব্রিকস সম্মেলনের আমন্ত্রণ নিয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর ২৯ জুলাই সাংবাদিকদের জানিয়েছিলেন, বিষয়টি সরকার পর্যালোচনা করছে এবং সিদ্ধান্ত নেওয়ার পর তা জানানো হবে।

অন্যদিকে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে দেওয়া সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ওই বক্তব্যের পর বাংলাদেশেও তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এমন পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসের আউটরিচ অধিবেশনে ভারতের আমন্ত্রণের বিষয়টি সামনে এসেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD