মেট্রোরেলে রাতের যাত্রার সময় আরও বাড়ছে

রাতের যাত্রীদের ভিড় কমানো ও যাতায়াত আরও সহজ করতে মেট্রোরেলের শেষ ট্রেনের সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী মাস থেকে রাতের ট্রেন চলাচলের সময় আরও ২০ থেকে ৩০ মিনিট বাড়তে পারে।
বিজ্ঞাপন
নতুন সময়সূচি কার্যকর হলে মেট্রোরেলের শেষ ট্রেন রাত ১১টায় ছাড়বে। একই সঙ্গে শেষ দিকের ট্রেনগুলোর মধ্যে বর্তমানে থাকা প্রায় ২০ মিনিটের ব্যবধান কমিয়ে ৭ থেকে ৮ মিনিটে আনার পরিকল্পনা রয়েছে।
ডিএমটিসিএল সূত্র জানায়, রাতের সেবা বাড়াতে অতিরিক্ত ট্রেন অপারেটর প্রয়োজন হবে। এরই মধ্যে অপারেটর নিয়োগের প্রক্রিয়া শেষ হয়েছে। তাদের প্রশিক্ষণ আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে। প্রশিক্ষণ শেষে নতুন অপারেটরদের দিয়ে ট্রেন পরিচালনা শুরু করার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ ছাড়া রাতের ট্রেন চলাচলের সময় বাড়ানোর ফলে রক্ষণাবেক্ষণসহ অন্যান্য কারিগরি ও প্রস্তুতিমূলক কাজ কীভাবে সম্পন্ন করা হবে, তা নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চলছে।
এর আগে গত ৭ জুন থেকে রাতে মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানো হয়েছিল। এরপর যাত্রী সংখ্যা প্রায় ১০ হাজার বেড়ে যাওয়ায় রাতের শেষ ট্রেনগুলোতে এখনও ব্যাপক ভিড় হচ্ছে। এই চাপ কমাতেই আবারও রাতের সেবার সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে ডিএমটিসিএল।








