Logo

মেট্রোরেল লাইনে বিড়াল, দ্রুত উদ্ধার শেষে স্বাভাবিক চলাচল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ জুন, ২০২৬, ১৫:২৩
মেট্রোরেল লাইনে বিড়াল, দ্রুত উদ্ধার শেষে স্বাভাবিক চলাচল
ফাইল ছবি

ঢাকার মেট্রোরেল লাইনে একটি বিড়াল ঢুকে পড়ায় নিরাপত্তাজনিত কারণে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। এতে প্রায় ১০ মিনিট ট্রেন চলাচল ব্যাহত হয়।

বিজ্ঞাপন

শনিবার (১৩ জুন) এমআরটি লাইন-৬–এর দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, সকাল ১১টা ৫০ মিনিটের দিকে এমআরটি লাইন-৬ এর শাহবাগ স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় একটি বিড়াল দেখা যায়। বিষয়টি নজরে আসার পরপরই নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিড়ালটি উদ্ধার করেন। নিরাপত্তা যাচাই শেষে দুপুর ১২টার দিকে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এতে মোট প্রায় ১০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ থাকে।

তবে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর জনসংযোগ বিভাগ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD