ঢাকা নগরীর সব স্থানে হকারদের বসতে দেওয়া হবে না: আবদুস সালাম

ঢাকা নগরীর সব স্থানে হকারদের বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, উচ্ছেদের পর আইন অমান্য করে পুনরায় কোনো দোকানপাট বা স্থাপনা গড়ে তুলে সড়ক দখলের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির পরিচালিত উচ্ছেদ অভিযান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে উচ্ছেদ করা এলাকায় পরবর্তী সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় তিনি বলেন, ‘ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে সরকার কাজ করছে। তাই উচ্ছেদ হবার পর আবার সড়ক দখলের পায়তারা করলে মালামাল ক্রোক, জব্দ করা হবে, পাশাপাশি মামলা হবে সিটি করপোরেশন পক্ষ থেকেও।’
বিজ্ঞাপন
সবশেষে জানান, সুন্দর, আধুনিক নগর গড়ে তুলতে যা যা করা দরকার তা করবে সিটি করপোরেশন। আর এবিষয়ে নানাবিধ উদ্যোগও হাতে রয়েছে।








