Logo

খালেদা জিয়া মতোই ২৫ শিক্ষার্থীকে সরাসরি ডিসি ফরিদার চিঠি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট, ২০২৬, ১৪:১১
খালেদা জিয়া মতোই ২৫ শিক্ষার্থীকে সরাসরি ডিসি ফরিদার চিঠি
ডিসি ফরিদা খানম | ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ভালো ফল অর্জন করা ঢাকা জেলার ২৫ মেধাবী শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। অভিনন্দন বার্তার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বই, ফুল ও মিষ্টিও উপহার হিসেবে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলা প্রশাসকের পাঠানো চিঠিতে শিক্ষার্থীদের সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানানো হয়। চিঠির শুরুতেই ফরিদা খানম শিক্ষার্থীদের উদ্দেশে লেখেন, জেলা প্রশাসক একজন শিক্ষার্থীকে আলাদাভাবে চিঠি লিখছেন—এটি হয়তো তাদের কাছে কিছুটা বিস্ময়ের বিষয় হতে পারে। তবে তিনি তাদের মধ্যে শুধু বর্তমানের মেধাবী শিক্ষার্থী নয়, ভবিষ্যতের আলোকিত মানুষকেও দেখতে পাচ্ছেন বলে উল্লেখ করেন।

চিঠিতে এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের সাফল্যকে ঢাকা জেলার জন্যও গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এই অর্জনের পেছনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের পাশাপাশি বাবা-মা ও শিক্ষকদের অবদান ও ত্যাগের কথাও স্মরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফরিদা খানম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাধ্যমিক পর্যায় অতিক্রম করে তারা এখন সম্ভাবনার নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। তবে এসএসসির ফলাফলকে চূড়ান্ত গন্তব্য হিসেবে না দেখে ভবিষ্যতের দীর্ঘ যাত্রার সূচনা হিসেবে নিতে হবে।

উচ্চ মাধ্যমিকের নতুন অধ্যায়ে শিক্ষার্থীদের আরও কৌতূহলী, সাহসী ও জ্ঞানপিপাসু হওয়ার আহ্বান জানিয়ে চিঠিতে তথ্যপ্রযুক্তির জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে নিজেদের সমৃদ্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে।

শুধু জিপিএ-৫ অর্জনের মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে নিজেদের সুপ্ত প্রতিভা বিকশিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন জেলা প্রশাসক। তার প্রত্যাশা, এসব শিক্ষার্থী ভবিষ্যতে শুধু নিজেদের ক্যারিয়ার গড়বে না, বরং অর্জিত জ্ঞান ও মেধা কাজে লাগিয়ে দেশের উন্নয়নেও নেতৃত্ব দেবে।

বিজ্ঞাপন

চিঠিতে শিক্ষার্থীদের নিজেদের স্বপ্নকে বড় করে দেখার আহ্বান জানিয়ে বলা হয়েছে, ভবিষ্যতে জীবনের অনেকটা পথ পেরিয়ে তারা যখন পেছনে ফিরে তাকাবে, তখন যেন বলতে পারে—নিজেদের স্বপ্নের প্রতি তারা সম্মান রেখেছে, মেধার মর্যাদা দিয়েছে এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছে।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে তাদের অদম্য পথচলা অব্যাহত থাকার প্রত্যাশাও ব্যক্ত করেন ফরিদা খানম।

চিঠি ও উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

বিজ্ঞাপন

জেলা প্রশাসকের কাছ থেকে সরাসরি অভিনন্দন বার্তা ও উপহার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। স্কুল কর্তৃপক্ষও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বই, ফুল ও মিষ্টি পাঠানোর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো করার জন্য উৎসাহিত করার চেষ্টা করা হয়েছে।

খালেদা জিয়ার উদ্যোগের কথাও স্মরণ

বিজ্ঞাপন

এ ধরনের উদ্যোগের প্রসঙ্গে ২০০২ সালের একটি ঘটনা সামনে এসেছে। সে সময় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে সরাসরি চিঠি লিখেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ওই চিঠির সঙ্গে শিক্ষার্থীদের জন্য দুটি করে বইও উপহার হিসেবে পাঠানো হয়েছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

‘মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা দায়িত্ব’

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা প্রশাসনের দায়িত্বের অংশ। তাদের সাফল্য শুধু পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানের গর্ব নয়, এটি ঢাকা জেলারও গর্ব।

বিজ্ঞাপন

তিনি বলেন, ছোট্ট উপহার ও ব্যক্তিগত চিঠির মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হয়েছে যে তাদের মেধা ও স্বপ্নের প্রতি জেলা প্রশাসনের আন্তরিক শুভকামনা রয়েছে।

ফরিদা খানমের প্রত্যাশা, ভবিষ্যতে এসব শিক্ষার্থী ভালো ফলাফলের পাশাপাশি মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্ববোধে নিজেদের গড়ে তুলবে এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে নেতৃত্ব দেবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD