Logo

৭০ অনুচ্ছেদের কারণে এমপিরা পছন্দ মতো ভোট দিতে পারেননি: অলি আহমদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট, ২০২৬, ১৮:৩১
৭০ অনুচ্ছেদের কারণে এমপিরা পছন্দ মতো ভোট দিতে পারেননি: অলি আহমদ
ছবি: সংগৃহীত

সংবিধানের ৭০ অনুচ্ছেদ বহাল থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা নিজেদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

বিজ্ঞাপন

বুধবার (২০ আগস্ট) রাজধানীর মহাখালীতে নিজ বাসভবনে রাষ্ট্রপতি নির্বাচন শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অলি আহমদ বলেন, বিএনপির ৩১ দফায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিলের কথা বলা হলেও সেটি এখনো বহাল রয়েছে। এর ফলে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ সীমিত হয়েছে বলে তিনি মনে করেন।

রাষ্ট্রপতি নির্বাচনে জনগণের প্রত্যাশার প্রসঙ্গ তুলে ধরে অলি আহমদ দাবি করেন, বিভিন্ন জরিপে দেশের মানুষ তাদের মতামত জানিয়েছেন। এসব জরিপে ৬৮ শতাংশ মানুষ তাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চেয়েছেন বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে না। রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে শুভেচ্ছা জানান অলি আহমদ।

একই সঙ্গে দেশবাসীকে সঙ্গে নিয়ে নতুন রাষ্ট্রপতিকে দেশ পরিচালনার আহ্বান জানান তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD