Logo

হুমায়ুন কবিরের নিয়োগে আইন লঙ্ঘন হয়নি: আইনমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট, ২০২৬, ১৭:৩৫
হুমায়ুন কবিরের নিয়োগে আইন লঙ্ঘন হয়নি: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগের ক্ষেত্রে কোনো আইন বা সাংবিধানিক বিধান লঙ্ঘন করা হয়নি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ আগস্ট) সমাজকল্যাণ মন্ত্রণালয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে—সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর তাঁর প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে আইনমন্ত্রী বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার আগে হুমায়ুন কবির তাঁর দ্বৈত নাগরিকত্ব প্রত্যাহার করেছেন। সংবিধানের বিধান মেনেই তাঁকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী স্পষ্ট করে বলেন, হুমায়ুন কবিরের নিয়োগের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।

এর আগে সোমবার (২৪ আগস্ট) প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন হুমায়ুন কবির। সেখানেও তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি বিস্তারিতভাবে পরিষ্কার করেননি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত শুক্রবার (২১ আগস্ট) প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। এর আগে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শপথ গ্রহণের পর তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD