ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড় করাতে তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করছেন

বিগত সরকার দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা পাচার করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, বর্তমানে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে। এই অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দেশের সংকটময় সময়ে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।
বিজ্ঞাপন
গত শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত বাংলাদেশ ম্যাজিক ফেস্টিভ্যাল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. নূরুল ইসলাম বলেন, বিগত সরকারের একজন মন্ত্রী বিদেশে ৩৫৬টি বাড়ি করেছেন। আরেকজন একাই দুই লাখ কোটি টাকা লুট করেছেন। বিদ্যুৎ খাতে লক্ষাধিক কোটি টাকা লুট করে তাদের আবার ইনডেমনিটি দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি বলেন, এমন একটি ভঙ্গুর অর্থনীতির দেশকে ঘুরে দাঁড় করানোর জন্য তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করছেন। অনাড়ম্বর জীবনযাপন করে তিনি সবার জন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে আমাদের অনর্থক সমালোচনা বন্ধ করে সরকারকে সহযোগিতা করা উচিত।








