প্রশাসনে রদবদল : তিন মন্ত্রণালয়ে নতুন সচিব

স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে কয়েকজন সচিব ও অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২ সেপ্টেম্বর) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে, স্বাস্থ্যসেবা বিভাগের বর্তমান সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে জনপ্রশাসন সচিব হিসেবে বদলি করা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম বেঞ্জামিন রিয়াজী। তাকেও সচিব পদে পদোন্নতি দিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা কানিজ মওলাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগম। তাকে সচিব পদে পদোন্নতির পর এ মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব পদায়ন ও বদলির আদেশ জারি করা হয়।








