যুক্তরাষ্ট্রের ভ্রমণ ভিসায় যেসব কাজ করা যাবে না

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে। এ বিষয়ে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস সতর্ক করে জানিয়েছে, ভ্রমণ ভিসাকে চাকরি, ডিগ্রির জন্য পড়াশোনা কিংবা নির্দিষ্ট উদ্দেশ্যে সন্তান জন্মদানের মতো কাজে ব্যবহার করা যাবে না।
বিজ্ঞাপন
শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়। দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যম বার্তাতেও B1/B2 ভিসায় অনুমোদিত নয়—এমন কয়েকটি কার্যক্রমের কথা উল্লেখ করা হয়েছে।
সন্তান জন্মদানের উদ্দেশ্যে ভ্রমণ নয়
মার্কিন দূতাবাসের ভাষ্য অনুযায়ী, ‘বার্থ ট্যুরিজম’ অর্থাৎ সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়াকে মূল উদ্দেশ্য করে দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়া B1/B2 ভিজিটর ভিসার আওতায় অনুমোদিত নয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তাই শুধুমাত্র সন্তানের নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশের পরিকল্পনা নিয়ে এই ভিসা ব্যবহার করা যাবে না।
বিজ্ঞাপন
চাকরি করে পারিশ্রমিক নেওয়া নিষিদ্ধ
ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠানের কাছ থেকে পারিশ্রমিক পাওয়া যায়—এমন কাজও করা যাবে না। অর্থাৎ B1/B2 ভিসা নিয়ে গিয়ে দেশটিতে চাকরি বা অনুমোদনবিহীন কর্মসংস্থানে যুক্ত হওয়া ভিসার উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ডিগ্রির জন্য পড়াশোনাও নয়
বিজ্ঞাপন
এই ভিসা ব্যবহার করে এমন কোনো শিক্ষাক্রমে ভর্তি হওয়া যাবে না, যার মাধ্যমে ডিগ্রি বা একাডেমিক ক্রেডিট অর্জন করা হয়। ভ্রমণ ভিসার মূল উদ্দেশ্য অস্থায়ী ভ্রমণ ও নির্দিষ্ট ব্যবসায়িক বা পর্যটন কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া পারিশ্রমিকের বিনিময়ে কোনো পারফরম্যান্স করাও B1/B2 ভিসায় অনুমোদিত নয়।
কী কাজে ব্যবহার করা যায়
B1/B2 সাধারণত অস্থায়ী ব্যবসায়িক কাজ, পর্যটন, অবকাশযাপন, আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করা কিংবা চিকিৎসার মতো নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহৃত ভিজিটর ভিসা। তাই ভিসা ব্যবহারের আগে ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য সেটির অনুমোদিত কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
বিজ্ঞাপন
মার্কিন দূতাবাসের সাম্প্রতিক সতর্কবার্তার মূল উদ্দেশ্য হলো—ভ্রমণ ভিসাকে এমন কোনো কাজে ব্যবহার না করা, যা এই ভিসা শ্রেণির অনুমোদিত ব্যবহারের বাইরে পড়ে।








