Logo

পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান আব্দুল মান্নান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৪৫
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান আব্দুল মান্নান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)–এর চেয়ারম্যান হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান।

বিজ্ঞাপন

সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে বদলিপূর্বক প্রেষণে পেট্রোবাংলার চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে।

এর আগে গত ১৭ মে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্ব নেন আব্দুল মান্নান। এতদিন অতিরিক্ত দায়িত্ব পালনের পর নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে এবার তিনি সংস্থাটির চেয়ারম্যান পদে পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন।

বিজ্ঞাপন

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গুরুত্বপূর্ণ এই সংস্থার নেতৃত্বে আব্দুল মান্নানের নিয়োগের মধ্য দিয়ে চেয়ারম্যান পদে তাঁর দায়িত্ব আনুষ্ঠানিকভাবে স্থায়ী হলো।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD