Logo

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনা, দুই সেনাসদস্য নিহত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:২৯
ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনা, দুই সেনাসদস্য নিহত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনের সময় দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলছিল। এ সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের পর্যায়ে আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুইজন সৈনিক নিহত হন এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইএসপিআর।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD